Skip to main content

গ্রাফিক্স ডিজাইন শিখে আপনার ক্যারিয়া গড়ুন?


গ্রাফিক্স ডিজাইন আসলে কি?

আমাকে যদি প্রশ্ন করেন যে গ্রাফিক্স ডিজাইন আসলে কি? তাহলে আমি আগে বলব এমন কিছু কি আছে যাতে গ্রাফিক্স ডিজাইন নেই?! সব কিছুতে‌ই কোন না কোন একটা  ডিজাইন আছে, পৃথিবী-পৃথিবীর বাইরে সব কিছুতেই একটা ডিজাইন আছে। তা প্রাকৃতিকভাবে হোক বা কৃতিমভাবে। আপনি হয়ত তা দেখার চেষ্টা করছেন না বা খেয়াল করছেন না। একটু খুজে দেখুন কোন জিনিসটায় ডিজাইন নেই!
এক কথায় যা কিছু ডিজাইনড সবই গ্রাফিক্স ডিজাইন‍ ।

বিখ্যাত ডিজাইনার Neville Brody এর মতে”ডিজাইন প্রয়োজনসমূহ, তথ্য এবং কালারের এমন একটি সংশ্লেষন যা এর অংশসমূহের সমষ্টির থেকেও বেশি কিছু তৈরি করে” (তার এই সংজ্ঞার জন্য কয়েকটি আন্তর্জাতিক পুরুষ্কারও পাইছেন…আমি বাংলায় হয়তো ঠিক ভাবটা প্রকাশ করতে পারিনি তবে তিনি এই সংজ্ঞায় অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছেন)
উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষন করলে যা পাই তা হল… গ্রাফিক্স ডিজাইন এমন একটি বিষয় যার মাধ্যমে আপনার মনের ভাব, কিছু প্রয়োজন, তথ্য ও কালারের সমন্বয়ে আর্ট ও টেকনোলজীর সাহায্যে উপস্থাপন করতে পারবেন।
উপরের সংজ্ঞাগুলোয় আসলে টেকনিক্যাল দিকগুলো ফুটে ওঠে যা হয়তো কারো কারো কাছে বুঝতে কঠিন হতে পার…
আরওএকটু সহজ করে দিই..Nothing is better than example…
আপনি হয়তো লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইন্টেরিওর-এক্সটেরিওর ডিজাইনের কথা শুনে থাকবেন
একটা লোগোতে একটা কোম্পানীর বিষয়বস্তু/নাম/বর্ননা/কাজ ইত্যাদি ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়একটা বিজনেস কার্ডে ডিজাইনের মাধ্যমে একজন বিজনেসম্যান এর বিভিন্ন তথ্যগুলো দেওয়া হয়একটা ইন্টেরিওর বা এক্সটেরিওর ডিজাইনে একটা বাড়ি বা প্রতিষ্ঠানের ডিজাইন করা হয়
এরকম উদাহরন আরও দেয়া যায়..আস্তে আস্তে পাবেন এগুলো সবই গ্রাফিক্স ডিজাইন।
গ্রাফিক্স ডিজাইন কেন?
গ্রাফিক্স ডিজাইন এর সংজ্ঞাই যেহেতু মৌলিকভাবে দেয়া যাচ্ছে না অর্থাত নির্দিষ্ট করে দেয়া যাচ্ছে না, আপনার এ প্রশ্নের উত্তরও নির্দিষ্ট করে দিতে হিমশিম খেতে হয়!
উপরের কথাগুলো বিশ্লেষন করলেই আপনি হয়ত আপনার উত্তর পেয়ে যাবেন। আবারও বলছি আপনার আশেপাশের বস্তুগুলো ভালোভাবে লক্ষ্য করুন দেখুন তাতে একটি ডিজাইন আছে এবং তা একটি অর্থও প্রকাশ করছে এবং তার একটি প্রয়োজনও আছে।মূলত এ বিষয়গুলোর জন্যই গ্রাফিক্স ডিজাইন।
সৃষ্টির শুরু থেকেই সবকিছুতে ডিজাইন ছিল..ডিজাইন হচ্ছে.. ডিজাইন হবে
মানুষের হাতে ডিজাইন করা শুরু হয় আনুমানিক খ্রিষ্টপূর্ব ৫০০০ বছর আগে থেকে। তবে নিদর্শন হিসেবে বিভিন্ন গুহায় যে প্রমান পাওয়া যায় তাতে বলতে হয় এর শুরু অনেক আগে থেকেই। আর এটা শুরু হইছে মানুষের প্রয়োজনেই। খ্রিষ্টপূর্ব ১২০০ বছর আগের একটি নিদর্শন মিউজিয়ামে সংরক্ষিত আছে যেটিই মানুষের হাতে সবচেয়ে আগের জটিল ডিজাইন বলে ধারনা করা হয়(পিকচার দিতে পারছি না বলে দু:খিত…আমার কাছে এর একটি পিকচার আছে )
সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক বছর চলে গেছে। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আর সেদিনের কথা একবার চিন্তা করুন অনেক কিছু ডিজাইন করা হইছে..অনেক নতুনত্বের সৃষ্টি হইছে…সুন্দর থেকে সুন্দরতর! সবই মানুষের প্রয়োজনে। আগে করা হত মাটিতে, পাতায়, খাতায় আর এখন করা হয় ডিজিটাল পদ্ধতিতে আরও সুন্দর করে
এত বকবক করার মূল কারন হল..শুধু এটুকই বলতে চাই গ্রাফিক্স ডিজাইন/ডিজাইন মূলত মানুষের প্রয়োজনেই তা মনের খোরাক মেটানোর জন্য হোক বা পেশা হোক বা ব্যবসায়িক কারন হোক মূলত মানুষের প্রয়োজনেই ডিজাইন।
গ্রাফিক্স ডিজাইন কিভাবে শুরু করবেন?
এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নিতে চাই…মানুষ জন্মের সময় কিছু নিয়ে আসে না সবই তাকে অর্জন করে নিতে হয়…
আপনি কিছু জানেন না..মনে করুন আপনার এখন জন্ম হইছে…
আপনিও আপনার অর্জন করার যাত্রা শুরু করুন, মন দিয়ে চেষ্টা করুন অবশ্যই সফল হবেন।

Comments

Popular posts from this blog

আইপি ঠিকাানা থেকে দূরত্ব নির্ণয় করুন

ধরুন পরিচিত বা অপরিচিত যে কেউই হউনা কেন আপনাকে ই-মেইল করেছে। আপনি ইমেইল থেকে তার আইপি ‍ঠিকানা জানতে পেরেছেন। এখন আপনি যদি যে কোথায় আছে বা তার দুরত্ব আপনার থেকে কতদুর, সেটা আপনি জানতে পারবেন আইপি দিয়ে। আপনার আইপি ঠিকানা প্রেরকের আইপি ঠিকানায় অবস্থান কোথায় এবং একটি থেকে অন্যটির দুরত্ব কত, এমনকি এ দুরত্ব অতিক্রম করতে পায়ে হেটে বা গাড়িতে অথবা বিমানে কত সময় লাগবে সবকিছুই জানতে পারবেন। দুটি আইপির দুরত্ব বের করবে। www.ip-adress.com/ipaddressdistance এই লিংকে যেতে হবে। গেলে দেখতে পাব একটু নিচে বা পাশে Ip Address or host No-1 এ আপনার আইপি ঠিকানা দেখতে পাবেন। Ip Address or host No-2 এ অন্য আইপি ঠিকানা দিয়ে ‍Show Distance বাটনে ক্লিক করুন

HtmL কি?

HTML এ পরিচিতি HTML এর সংক্ষিপ্ত ইতিহাস   HTML কি ? Elements — the basic building blocks Tags Attributes Named character references Doctype and comments A complete but small document This translation is incomplete. Please help translate this article from English. আপনি ব্রাউজারে যখন একটি ওয়েব পেজ দেখছেন , তখন আপনার সামনে রয়েছে ওয়েব পেজ এর সবচেয়ে সাধারন চেহারাটা , অনেক গুলো শব্দ । এই শব্দ গুলোর সাথে সাধারন বেশ কিছু ডিজাইন সম্পর্কিত ব্যাপার থাকে , যেমন নানা ধরনের ফন্ট সাইজ , কালার । আবার কিছু কিছু ক্ষেত্রে , একটা পেজে আপনি ছবি বা ভিডিও দেখতে পাবেন । আবার অনেক সময় আপনি একটা ফর্ম দেখতে পাবেন , সেখানে আপনি নিজের মতো করে লিখে সার্চ করতে পারেন , অথবা আপনার ইচ্ছে মতো পেজের চেহারা পরিবর্তন করতে পারেন । আবার কখনো কখনো পেইজের কিছু অংশ স্থির থাকে আর কিছু অংশ 

কোন ওয়েবসাইটে ঢোকার আগে জেনে নিন তাতে ভাইরাস আছে কিনা?

কোন ওয়েবসাইটে ঢোকার আগে জেনে নিন তাতে ভাইরাস আছে কিনা? পোষ্ট টি করেছেন: এস. ডি সাগর ইন্টারনেট এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে । ইন্টারনেটের মাধ্র্যমে আমার এখন অনেক কিছু খুব সহজে্েই পেয়ে ‍যাই ।আমাদের ইন্টারনেট ব্যবহার করতে অনেক  সাইটে ভিজিট করতে হয় । এটা কিন্তু অনেকেরই অজানা যে একটা ওয়েবসাইটে ও অনেক ভাইরাস থাকে । যার মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা থাকে । তাই আমি আপনাদের বলছি যে, যে কোন  সাইট ভিজিট করার আগে চেক করে নিন ঐ সাইটে ভাইরাস আছে কি না । এই www.urlvoid.com সাইটটি ভিজিট করে যেকোনো ওয়েবসাইটে ভাইরাস আছে কিনা তা জানতে পারবেন । এজন্য প্রথমে http://www.urlvoid.com এই সাইট এ ঢুকুন । যে ওয়েবসাইটের ভাইরাস চেক করতে চান সেই সাইটের লিংক বা url দিয়ে Scan করে দেখুন ।