ওয়েব ডিজাইন কি ? ওয়েব ডিজাইন কথাটার অর্থ হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা এক কথাই একটি সম্পূর্ণ ওয়েব সাইট বানানো। যেমন ধরুন ওয়েবসাইটের লে-আউট কেমন হবে । হেডার কেমন হবে, কোথায় মেনু থাকবে , সাইডবার হবে কিনা , ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে, স্লাইডসো থাকবে কিনা ইত্যাদি বিষয় । ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে , তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ । আর এই ডিজাইন করতে ব্যাবহার করতে হবে কিছু প্রোগ্রামিং ।
আমরা তরুন আমরাই গড়তে পারি ডিজিটাল বাংলাদেশ