Skip to main content

ওয়েব ডিজাইন


ওয়েব ডিজাইন কি?

ওয়েব ডিজাইন কথাটার অর্থ হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা এক কথাই একটি সম্পূর্ণ ওয়েব সাইট বানানো। যেমন ধরুন ওয়েবসাইটের লে-আউট কেমন হবে। হেডার কেমন হবে, কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে, স্লাইডসো থাকবে কিনা ইত্যাদি বিষয়। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন করতে ব্যাবহার করতে হবে কিছু প্রোগ্রামিং ।


ওয়েব ডিজাইনের প্রকারভেদঃ
ওয়েব ডিজাইনকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। স্ট্যাটিক ও ডাইনামিক। স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি করতে প্রয়োজন হয় Html, css, javascript, photoshop, ডাইনামিক ওয়েব সাইট তৈরিতে প্রয়োজন হয় Php/mysql. ডায়নামিক ওয়েব সাইট তৈরিতে বর্তমানে Cms (Content Managment System) ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। Joomla ও WordPress দুটি শক্তিশালী Cms. WordPress এর চাহিদা ও জনপ্রিয়তা বর্তমানে সব চাইতে বেশি। কারন, ওয়েবের ডাইনামিক ফিচারসমূহ এতে বিল্ট-ইন থাকে। অনেকটা রেডিমেড। চাহিদার দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে Php/mysql. এর পরে রয়েছে Html, css, javascript এর অবস্থান। তবে ব্লগের জনপ্রিয়তাও খুব বেশি।

ওয়েব ডিজাইন শিখুন অনলাইন আয় করুন

অনলাইনে উপার্জনের যতগুলো মাধ্যম রয়েছে, ওয়েব সাইট ডিজাইন সবচেয়ে চাহিদাপূর্ণ । বিশ্বের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত, সামাজিক প্রায় সকলেই ক্রমশঃ ইন্টারনেটের দিকে ঝুকেঁ পড়ছে। যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা সকলেই চায় তার নিজের নামে একটি ভার্চুয়াল ঠিকানা থাকুক। সে জন্য ওয়েব ডিজাইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ কারণে, ফ্রিল্যান্সিং মার্কেটে যত ধরনের কাজ রয়েছে, তার মধ্যে ওয়েব সাইট ডিজাইন ও ডেভলপমেন্টের কাজই অনেক বেশি।
একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার/ডেভলপারের কাজের ক্ষেত্র অনলাইনে এতটাই বিস্তৃত যে, ফ্রিল্যান্সিং এর বিশাল বাজেটের কাজ করে অর্থ উপার্জন করতে পারে, ব্লগিং করে উপার্জন করতে পারে, বিভিন্ন অনলাইন শপিং মার্কেটে নিজের তৈরিকৃত ডিজাইন জমা দিয়ে উপার্জন করতে পারে। এ ধরনের বহুমূখী উপার্জনের রাস্তা খুলে যায় একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার/ডেভলপারের জন্য। শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব সাইট তৈরি জানলেই অনলাইনে মাসে ৫০০ থেকে ১০০০ ডলার উপার্জন সম্ভব। শর্ত হচ্ছে, আপনার সাইট তৈরির দক্ষতা যেন হয় প্রফেশনালমানের। ডাইনামিক ওয়েব সাইট, যেমন Php/mysql, Joomla, WordPress ইত্যাদিতে দক্ষ হলে মাসে ১০০০, ২০০০, ৩০০০ এমনকি ৫০,০০০ ডলার আয় করাও সম্ভব। অর্থাৎ, যে পরিমান দক্ষ ও ফ্রিল্যান্সিং এ যে পরিমান অভিজ্ঞতা হবে আয় তদানুযায়ী বৃদ্ধি পেতে থাকবে।



Comments

Popular posts from this blog

ইন্টারনেট ব্রাউজারের জন্য মজার কিছু কী-বোর্ড শর্টকাট: টিপস:

ইন্টারনেট ব্রাউজারের জন্য মজার কিছু কী-বোর্ড শর্টকাট: টিপস: v       পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন । v       লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন । v       পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebar প্রেস করুন । v       ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + W প্রেস করুন । v       রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5 প্রেস করুন ।

যেকোন ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করুন সহজেই

যেকোন ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করুন সহজেই : বাংলা টু ইংরেজী, ইংরেজী টু বাংলা । এক কথাই পৃথিবীর সব ভাষা এখানে আছে যেকোন ভাষা যেকোন ভাষায় রুপান্তর করে পড়তে পারবেন। আমরা অনেক সময় ইংরেজী কোন শব্দ বাংলা করার জন্য কোন ডিকশোনারি খুঁজে বেরাই , কিন্তু আমরা সবাই জানি তাতে শুধু একটিই করেই শব্দের মানে পাওয়া যায় কিন্তু ‌আমার এই পোষ্টটি পরে আপনি পুরো একটি দরখস্ত বা   চিঠি বা ইংরেজী বড় যেকোন লেখাই হোক না কেন বড় 

আইপি ঠিকাানা থেকে দূরত্ব নির্ণয় করুন

ধরুন পরিচিত বা অপরিচিত যে কেউই হউনা কেন আপনাকে ই-মেইল করেছে। আপনি ইমেইল থেকে তার আইপি ‍ঠিকানা জানতে পেরেছেন। এখন আপনি যদি যে কোথায় আছে বা তার দুরত্ব আপনার থেকে কতদুর, সেটা আপনি জানতে পারবেন আইপি দিয়ে। আপনার আইপি ঠিকানা প্রেরকের আইপি ঠিকানায় অবস্থান কোথায় এবং একটি থেকে অন্যটির দুরত্ব কত, এমনকি এ দুরত্ব অতিক্রম করতে পায়ে হেটে বা গাড়িতে অথবা বিমানে কত সময় লাগবে সবকিছুই জানতে পারবেন। দুটি আইপির দুরত্ব বের করবে। www.ip-adress.com/ipaddressdistance এই লিংকে যেতে হবে। গেলে দেখতে পাব একটু নিচে বা পাশে Ip Address or host No-1 এ আপনার আইপি ঠিকানা দেখতে পাবেন। Ip Address or host No-2 এ অন্য আইপি ঠিকানা দিয়ে ‍Show Distance বাটনে ক্লিক করুন