Skip to main content

শর্টকাটে যে কোন সফটওয়্যার চালু করুন



আজ শিখুন কিভাবে যে কোন প্রোগ্রাম বা গেমস শর্টকার্টে চালূ করবেন.....
যেমন Photoshop, Illustrator ইত্যাদি।
আপনিই দিতে পারবেন কোন সফটওয়্যার এর জন্য কোন শর্টকার্ট কি.

তো চলুন কিভাবে করা যায়....
প্রথমেই Start এ ক্লিক করুন। সেখান থেকে All Programs / Programs এ যান। তারপরে যেকোন একটি এপ্লিকেশনের উপর রাইট ক্লিক করেন মাউসের। যেমন Microsoft Edge  উপর মাউসের রাইট ক্লিক করি।
এবার Properties সিলেক্ট করি। তাহলে নিচের উইন্ডোর মত একটি উইন্ডো আসবে।


Properties Window
এখানে Shortcut Key নামে একটি field দেখা যাচ্ছে।  আপনি যদি আপনার সটকাট কি A দিতে চান তাহলে A চাপুন। দেখুন সেখানে অটোমেটিক ভাবে Ctrl + Alt + A চলে আসবে। এর মানে আপনাকে সব সময় Ctrl + Alt প্রেস করে হোল্ড করে রেখে আপনার শর্টকাট কী প্রেস করলে কাজ করবে। আর আপনি যদি এই তিনটি কী ইউস করতে না চান, যদি একটা কী শর্টকাট হিসেবে ইউস করতে চান তাহলে আপনি ডানের নিউমেরিক কীপ্যাড হতে যেকোন একটি সংখ্যা চাপুন। ধরলাম আপনি 1 চেপেছেন। তাহলে Ctrl + Alt প্রেস করতে হবে না। মানে আপনি শুধু সেই সংখ্যা প্রেস করলেই হবে। অর্থাৎ আপনি যদি এলফাবেটিক কোন কী ইউস করেন তাহলে আপনাকে Ctrl + Alt হোল্ড করে আপনার কী প্রেস করতে হবে। আর নিউমেরিক কীপ্যাডে সংখ্যা লিখার সময় Num Lock কী প্রেস করে নিউম্যারিক কীপ্যাড এক্টিভেট করতে ভুলবেন না।
এবার Apply > Ok দিয়ে বেড়িয়ে আসুন। ব্যাস কী বোর্ড হতে শর্টকাট কী প্রেস করুন আর দেখুন প্রোগ্রাম রান হচ্ছে। এক্ষেত্রে আমার শর্টকাট কী হচ্ছে – Ctrl + Alt + A

Comments

Popular posts from this blog

ইন্টারনেট ব্রাউজারের জন্য মজার কিছু কী-বোর্ড শর্টকাট: টিপস:

ইন্টারনেট ব্রাউজারের জন্য মজার কিছু কী-বোর্ড শর্টকাট: টিপস: v       পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন । v       লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন । v       পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebar প্রেস করুন । v       ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + W প্রেস করুন । v       রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5 প্রেস করুন ।

যেকোন ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করুন সহজেই

যেকোন ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করুন সহজেই : বাংলা টু ইংরেজী, ইংরেজী টু বাংলা । এক কথাই পৃথিবীর সব ভাষা এখানে আছে যেকোন ভাষা যেকোন ভাষায় রুপান্তর করে পড়তে পারবেন। আমরা অনেক সময় ইংরেজী কোন শব্দ বাংলা করার জন্য কোন ডিকশোনারি খুঁজে বেরাই , কিন্তু আমরা সবাই জানি তাতে শুধু একটিই করেই শব্দের মানে পাওয়া যায় কিন্তু ‌আমার এই পোষ্টটি পরে আপনি পুরো একটি দরখস্ত বা   চিঠি বা ইংরেজী বড় যেকোন লেখাই হোক না কেন বড় 

HtmL কি?

HTML এ পরিচিতি HTML এর সংক্ষিপ্ত ইতিহাস   HTML কি ? Elements — the basic building blocks Tags Attributes Named character references Doctype and comments A complete but small document This translation is incomplete. Please help translate this article from English. আপনি ব্রাউজারে যখন একটি ওয়েব পেজ দেখছেন , তখন আপনার সামনে রয়েছে ওয়েব পেজ এর সবচেয়ে সাধারন চেহারাটা , অনেক গুলো শব্দ । এই শব্দ গুলোর সাথে সাধারন বেশ কিছু ডিজাইন সম্পর্কিত ব্যাপার থাকে , যেমন নানা ধরনের ফন্ট সাইজ , কালার । আবার কিছু কিছু ক্ষেত্রে , একটা পেজে আপনি ছবি বা ভিডিও দেখতে পাবেন । আবার অনেক সময় আপনি একটা ফর্ম দেখতে পাবেন , সেখানে আপনি নিজের মতো করে লিখে সার্চ করতে পারেন , অথবা আপনার ইচ্ছে মতো পেজের চেহারা পরিবর্তন করতে পারেন । আবার কখনো কখনো পেইজের কিছু অংশ স্থির থাকে আর কিছু অংশ